নিজস্ব প্রতিবেদন:
উপজেলার আড়িয়া ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ৩১৪ জন অসহায় নারীকে ভিডব্লিউবি (ভিজিএফ ফর ওয়ার্কিং বেনিফিশিয়ারি) সুবিধাভোগী কার্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও ট্যাক অফিসার মোমিনুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল, ১নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড সদস্য আব্দুল বাছেদ রঞ্জ, মহিলা সদস্যা এলেজা বেগম, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জোৎস্না বেগম ও ইউপি হিসাব সহকারী আসাদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।