নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (NBR) এর অধীনে আয়োজিত আয়কর আইনজীবী (ইনকাম ট্যাক্স লয়ার) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে আয়কর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের ছেলে শাহাদাত হোসেন রানা।
তিনি লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে NBR-এর স্বীকৃতি অর্জন করেন। তাঁর এই অর্জন এলাকায় আনন্দের আমেজ ছড়িয়ে দিয়েছে। রানা একজন পরিশ্রমী, মেধাবী ও নিবেদিতপ্রাণ শিক্ষার্থী হিসেবে আগে থেকেই পরিচিত ছিলেন।
এই প্রসঙ্গে শাহাদাত হোসেন রানা বলেন,
"আল্লাহর অশেষ রহমত ও সবার দোয়ার ফলে আমি আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। এই সাফল্য আমি উৎসর্গ করছি আমার পরিবার, শিক্ষক, বন্ধু ও সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি।
রানার এই অর্জন তরুণ প্রজন্মকে আইন পেশায় আগ্রহী করে তুলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আয়কর সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করা হচ্ছে।