নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড় জেলা প্রতিনিধি মো আরিফুল ইসলাম ইরান। পঞ্চগড়ে ১১শত মে: টন পিএফজি সার গুদামের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (১৭ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদরের ধাক্কামারা বিএডিসি হিমাগার সংলগ্ন এলাকায কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)
১১শত মে: টন পিএফজি
সার গুদামের উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই সার গুদামের উদ্বোধন করেন, বিএডিসির চেয়ারম্যান মো: রুহুল আমিন খাঁন।
এসময় বিএডিসি(সার ব্যবস্থাপনা) সদস্য পরিচালক মো: ওসমান ভুইয়া, বিএডিসি(সার) প্রকল্প পরিচালক মুজিবুর রহমান,বিএডিসি (সার) যুগ্ম পরিচালক জাহাঙ্গীর আলম, পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন,পঞ্চগড় বিএডিসি হিমাগারের উপ-পরিচালক কৃষিবিদ মো: সামসুজ্জোহা প্রামানিক সহ সার ডিলারগণ উপস্থিত ছিলেন।
বিএডিসির চেয়ারম্যান মো: রুহুল আমিন খাঁন বলেন, ডিলারদের আর
দিনাজপুরের পার্বতীপুর যেতে হবে না। এখন থেকে পঞ্চগড়ে সার পাওয়া যাবে।