নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠানের এরিয়া ম্যানেজার জহির উদ্দিন কর্তৃক এক নারী কর্মীকে কূ প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে এসেছে।তিনি এতে থেমে যাননি বরং কূ প্রস্তাবে রাজি নাহলে ওই নারী কর্মীকে চাকরিচ্যুত করার হুমকিও দেন এই এনজিও কর্মকর্তা।অসহায় নারী সানিয়া মির্জা (ছদ্মনাম) পারিবারিক,সামাজিক ও এনজিও প্রতিষ্ঠানের কথা চিন্তা করে পুলিশের কাছে যাননি।
৬ আগস্ট বুধবার সকালে ভুক্তভোগী নারী স্বনামধন্য এনজিও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।
এতে তিনি বলেন, আমি আপনার প্রতিষ্ঠানের একজন ফিল্ড অফিসার।আমার নাম সানিয়া মির্জা (ছদ্মনাম)।আপনার প্রতিষ্ঠানের মিরসরাই এরিয়ার আঞ্চলিক অফিসার জহির উদ্দিন স্যার আমাকে অশোভন আচরণ এবং ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন।এমন পরিস্থিতিতে আমি ওনাকে এড়িয়ে চলি।প্রায় দুইমাস আমাকে বিরক্ত করার কারণে আমি মানসিকভাবে ভেঙে পড়ি।আমাকে বিভিন্ন সময় চাকরি ওনার হাতে বলে ভয়ভীতি প্রদর্শন করে।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের একজন নারী কর্মী হিসেবে কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচার আশা করি এবং আমার পারিবারিক দিক বিবেচনা করে আমার চাকরির যেন কোন ক্ষতি না হয় সুবিবেচনার রাখার অনুরোধ করছি।
বিশ্বস্ত সূত্রে ও তথ্য প্রমাণের ভিত্তিতে জানা যায়, জহির উদ্দিন একজন নারী লোভী প্রকৃতির।তিনি নোয়াখালী জেলার বাসিন্দা।বিবাহিত জীবনে তার দুই সন্তান রয়েছে।বিবাহিত হলেও জুনিয়র নারী কর্মীকে কূ প্রস্তাব দেন।এছাড়া হোয়াটসঅ্যাপে নারী কর্মীকে অশ্লীল কথাবার্তা বলার মেসেজ রয়েছে প্রতিনিধির কাছে।যা প্রকৃতপক্ষে মিডিয়ায় প্রকাশের অনুপযোগী।
উল্লেখ্য: বাংলাদেশের সব এনজিও প্রতিষ্ঠানে নারী কর্মীদের নিরাপত্তা ও সবোর্চ্চ সম্মানের কথা বিবেচনা করা হয়।এছাড়া দেশের আইন নারী কর্মীদের বেশ প্রাধান্য দিয়েছে।কিন্তু দুঃখের বিষয় নারীরা দেহলোভী কিছু কর্মকর্তার কারণে সামাজিকভাবে হেনস্থার শিকার হচ্ছে।এরফলে সমাজ ও রাষ্ট্রে নারী কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দেখা দিয়েছে।এছাড়া অনেক নারী মুখ না খোলার কারণে পরবর্তী সময়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।কেউবা আবার মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার পথ বেছে নেয়।এক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানের উচিত নারী কর্মীদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা।কেননা দেশের উন্নয়নের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের অগ্রণী ভূমিকা রয়েছে।আর এসব নারী লোভী কর্মকর্তাদের প্রতিষ্ঠান থেকে ছাঁটাই করা উচিত।নয়লে নারী স্বাধীনতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে।