ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়ন বহাল

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৬ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার মনোনয়ন বাতিল চেয়ে করা একাধিক আপিল আবেদন খারিজ করে কমিশন এ সিদ্ধান্ত দেয়।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানি শেষে রোববার (১৯ জানুয়ারি) কমিশন সর্বসম্মতিক্রমে আসলাম চৌধুরীর মনোনয়ন বহাল রাখার ঘোষণা দেয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে চট্টগ্রাম-৪ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ মোট তিনটি আপিল আবেদন করা হয়। আপিলগুলোতে আর্থিক ও প্রশাসনিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়।

শুনানিতে আসলাম চৌধুরীর পক্ষে আইনগত ও নথিভিত্তিক ব্যাখ্যা উপস্থাপন করা হয়। নির্বাচন কমিশন সব অভিযোগ, দাখিলকৃত কাগজপত্র ও যুক্তি পর্যালোচনা করে দেখে যে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর পক্ষে কোনো আইনগত প্রমাণ বা নির্বাচন বিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট ভিত্তি নেই।

সবকিছু বিবেচনায় নিয়ে কমিশন আপিলগুলো খারিজ করে দেয় এবং আসলাম চৌধুরীর মনোনয়ন চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করে।

এর ফলে চট্টগ্রাম-৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণে আসলাম চৌধুরীর বিরুদ্ধে আর কোনো আইনি বাধা রইল না। রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়ন বৈধতার সিদ্ধান্তও বহাল থাকলো।

Visited ৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।