ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুন্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় 

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৫ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রাম সীতাকুণ্ডে ২০০৬ইং ভয়াল ২৮শে অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সীতাকুন্ডের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতা কর্মীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহণ করেন।

২৮শে অক্টোবর মঙ্গলবার বাদে আছর সীতাকুন্ড দক্ষিণ বাইপাস হাসান গোমস্তা মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এই বিক্ষোভ মিছিল সীতাকুন্ড উওর বাজার থেকে ঘুরে সীতাকুন্ড পৌরসভার সামনে এসে এক বিশাল সমাবেশে রূপ নেয়।

 

এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য প্রদান কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৪ আসনের মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, চার দলীয় ঐক্য জোট ২০০৬ ইং ২৮শে অক্টোবর আমাদের সর্বশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐ সমাবেশে খুনি হাসিনা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের প্রায় ১৪ জন ভাইকে কুপিয়ে হত্যা করে এবং তাদের লাশের উপর নিত্য প্রদর্শন করে এটা যে জাতির জন্য কতটুকু লজ্জাজনক তা আমার বলার ভাষা নেই তাই আমি অতি শীগ্রই এই ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা ও তার সন্ত্রাসী বাহিনীদের শাস্তির দাবি জানাই।

এই সমাবেশে সীতাকুন্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সঞ্চালনা করেন উপজেলা জামাতের সেক্রেটারি আবু তাহের, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম ৪ আসনের মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জসিম উদ্দিন আজাদ এবং এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আব্দুল জব্বার সহ আরো অনেকে।

Visited ৩২ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।