আবদুল হান্নান হীরা ( চট্টগ্রাম)
শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ হয়ে ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে সন্দ্বীপে জন্মগ্রহণকারী অবসরপ্রাপ্ত ১১জন গুণী শিক্ষককে আজ শনিবার ২৫ জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দেয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, সন্দ্বীপ ল’ইয়ার্স এসোসিয়েশন, চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ সলিমুল্লাহ এবং সন্দ্বীপ এসোসিয়েশন, চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অবসরপ্রাপ্ত ১১জন গুণী শিক্ষক হলেন হাতিয়া দ্বীপ কলেজের সাবেক অধ্যক্ষ নূরুল আকতার হোসেন, কাটগড় গোলাম নবী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক জিয়াউল হক, ইস্টার্ন রিফাইনারি মডেল হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মুহাম্মদ মজহারুল ইসলাম, আবদুল খালেক একাডেমি-গাছুয়ার প্রাক্তন সহকারী শিক্ষক কৃষ্ণপদ ভদ্র, উত্তর মগধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ শামছুদ্দিন, বশিরিয়া আহমদিয়া আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ফাজিল মাদরাসার প্রাক্তন অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াস, চরবাটা আর জি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ফয়েজ উল্যা, মাইটভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রফিকুল মাওলা, সাতকানিয়া নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সাহা, পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম এবং নাজিরহাট কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল ফয়েজ মোঃ মোস্তফা।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ১১ জন গুণী শিক্ষকগনকে ফুল দিয়ে বরণ করেন এবং অনুভুতিমূলক বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ জুরিবোর্ড-২০২৬ এর সদস্য, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম বাবুল।
শ্রদ্ধেয় ১১ জন শিক্ষককে উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মান জানান এবং অনুভূতিমূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান প্রকৌশলী এস এম হামিদুল হক।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম এর আজীবন সদস্য ব্যাংকার এস এম আবুল কালাম আজাদ, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ জুরিবোর্ড-২০২৬ এর প্রধান এবং মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজেের প্রাক্তন অধ্যক্ষ রতন রঞ্জন নাথ, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ জুরিবোর্ড-২০২৬ এর সদস্য এবং হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, আবদুল খালেক একাডেমি-গাছুয়া পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরুল আফছার।
উপস্থিত ছিলেন সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম এর সহ-সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোস্তফা, হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনোতোষ দাস সৈকত সহ অনেকেই।
অনলাইনে যুক্ত ছিলেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন পটিয়া জিরি খলিল মীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাকে আনন্দময় করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। সবশেষে তিনি বলেন গুণগত শিক্ষা এবং প্রযুক্তিগত শিক্ষার কোন বিকল্প নেই।

