ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

২৬ শিশুর কোরআনের সবক, জানাজার প্রদর্শনীতে মুগ্ধ অতিথিরা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৭, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

পবিত্র কোরআনের সবক গ্রহণ, কেরাত ও গজল পরিবেশনের পাশাপাশি জানাজার নামাজের নিয়ম-কানুন নিয়ে ব্যতিক্রমী প্রদর্শনী করেছে খাগড়াছড়ির দীঘিনালার হাচিনসন পুর আল হেরা ইসলামিক একাডেমির শিক্ষার্থীরা। শিশুদের এমন আয়োজন ঘিরে একাডেমি প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় কবাখালী ইউনিয়নের হাচিনসন পুর এলাকায় আল হেরা ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২৬ শিক্ষার্থী পবিত্র কোরআনের সবক গ্রহণ করে। বেলছড়ি মাদ্রাসার পরিচালক মাওলানা মো. ইলিয়াস হোসেন শিক্ষার্থীদের সবক প্রদান করেন।

মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ইদ্রিস। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীরা কেরাত, গজল ও হাদিস পরিবেশন করে। পাশাপাশি শিশুদের মাধ্যমে জানাজার নামাজের বিভিন্ন ধাপ ও নিয়ম তুলে ধরে একটি সচেতনতামূলক প্রদর্শনী আয়োজন করা হয়। শিশুদের সাবলীল উপস্থাপনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের নজর কাড়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাচিনসন পুর ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নূরুল আবছার মুনাফ, দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা, দীঘিনালা উপজেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. জামালুল হাসান জামাল, সাধারণ সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন এবং দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল।

২০২২ সালে প্রতিষ্ঠিত আল হেরা ইসলামিক একাডেমিতে শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১৩০ জন শিক্ষার্থী রয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের এমন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এজন্য প্রতিষ্ঠানটির উন্নয়নে অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।

তবে একাডেমির শিক্ষা কার্যক্রম এগিয়ে চললেও যাতায়াতের ক্ষেত্রে রয়েছে দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, একাডেমিতে যাওয়ার রাস্তা কাঁচা ও বেহাল। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে কাদায় পরিণত হয়। এতে শিক্ষার্থীদের একাডেমিতে আসা-যাওয়া কঠিন হয়ে পড়ে।

দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা বলেন, “মাদ্রাসার যাতায়াত সমস্যার বিষয়টি আমরা শুনেছি। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় হয়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আছেন আমাদের নেতা ওয়াদুদ ভূঁইয়া। তিনি দীঘিনালার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং কার্যক্রম শুরু করেছেন। আশা করি, খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।”

সাবেক ইউপি সদস্য নূরুল আবছার মুনাফ বলেন, “সামান্য বৃষ্টি হলেই শিশুরা মাদ্রাসায় আসতে পারে না, অনেক সময় ভিজে যেতে হয়। রাস্তার পাশে থাকা পুকুরগুলোর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। যুবসমাজকে সঙ্গে নিয়ে দ্রুত এ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।”

ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মো. জামালুল হাসান জামাল বলেন, “২৬ জন শিক্ষার্থী আজ পবিত্র কোরআনের সবক গ্রহণ করছে। আল্লাহ তাদের কবুল করুন। বাড়ির পাশে এমন একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থাকা নিঃসন্দেহে গর্বের। সবার সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের কোরআন শিক্ষা ও সচেতনতামূলক পরিবেশনায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অতিথি ও অভিভাবকেরা। একই সঙ্গে একাডেমিতে যাতায়াতের রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয়রা।

Visited ১৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।