ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজ শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক;

শরীয়তপুরের ডামুড্যায় খেলতে বের হওয়ার পর নিখোঁজ হওয়া সোয়াইফ হোসেন (৪) নামে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার শিধলকুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম আদাশন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোয়াইফ হোসেন ওই গ্রামের সেলিম সরদারের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ি থেকে খেলতে বের হয় সোয়াইফ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটিকে কী কারণে এবং কারা হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “শিধলকুড়া ইউনিয়নের আদাশন গ্রাম থেকে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।

Visited ১৬ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।