ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট, দুই আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৮, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মাছের আড়তে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। অভিযানে ইলিশ মাছ মজুদ রাখার দায়ে দুইজন আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন মাছের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ এর অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে মাছের আড়তগুলোতে ইলিশ মজুদ ও সংরক্ষণের বিষয়টি তদারকি করা হয়।

অভিযানকালে ইলিশ মাছ মজুদ রাখার দায়ে দুইজন আড়তদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তাদের মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি। অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহ্।

সংশ্লিষ্টরা জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে। তাই নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নদী, মাছের আড়ত ও সংশ্লিষ্ট বাজারগুলোতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা ও নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি কিংবা মজুদ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা মাছ ব্যবসায়ী ও আড়তদারদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান এবং মা ইলিশ সংরক্ষণে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করেন।

Visited ২৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।