ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

চাঁপাইনবাবগঞ্জে সমন্বয়ক পরিচয়ে চাঁদা নিতে গিয়ে ধরা, স্থানীয়দের হাতে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি এবং স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনার সময় গণপিটুনি দিয়ে সোহেল রানা নামে এক যুবককে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।সোহেলের সাথে থাকা আরও তিন সহযোগী পালিয়ে গেছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগরে এক বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক সোহেল পৌরসভার নয়াগোলা এলাকার বাসিন্দা। তিনি শহরের একটি বেসরকারি পলিটেকনিকের ছাত্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সেই বাড়িতে যান সোহেল রানাসহ চারজন যুবক। বাড়ির ভেতরে ঢুকে তারা দাবি করেন, বাড়িতে বাল্যবিয়ে হচ্ছে। বাল্যবিয়ের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা চাঁদা দাবি করেন।

কথা কাটাকাটির এক পর্যায়ে বাড়ির নারীদের মারধর করেন তারা। দুজনের গলায় থাকা দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন। এই সময় বাড়ির লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেন। এবং তার সাথে থাকা বাকিরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ এসে সোহেলকে আটক করে থানায় নিয়ে যায়।

এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম বলেন, সোহেল একটি বাল্যবিয়ে প্রতিরোধে চাঁদা দাবির ঘটনায় আটক হয়েছেন বলে শুনেছি। সোহেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটিতে ছিল না। তবে সে জুলাই যোদ্ধা। কেউ যদি জুলাই বিপ্লবের নাম করে অথবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পরিচয়ে কোনো অপকর্মে লিপ্ত হয়, তবে তার শাস্তি দাবি করছি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান বলেন, পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করছে।

Visited ২১ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।