ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

কুমিরায় মাদকবিরোধী প্রস্তুতি সভা, সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

মাদকের বিস্তার রোধ ও তরুণ প্রজন্মকে এর ভয়াবহ ছোবল থেকে রক্ষায় চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় মাদকবিরোধী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিরা ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও থানা বিএনপির সদস্য এম. শামসুদ্দোহার উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইদ্রিস মিয়া মনির। প্রধান অতিথি ছিলেন এম. শামসুদ্দোহা। মনজুরুল আলম মঞ্জুর সঞ্চালনায় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নেতৃবৃন্দ অংশ নেন।

বক্তারা বলেন, মাদকের কারণে তরুণ সমাজের একটি অংশ বিপথগামী হচ্ছে। এর প্রভাব পড়ছে পরিবার ও সামাজিক জীবনে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন ও সামাজিক নেতৃত্বকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কুমিরার প্রতিটি এলাকায় সচেতনতা কার্যক্রম জোরদার এবং স্থানীয়ভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ইদ্রিস মিয়া মনির বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও বিস্তৃত করতে হবে। পরিবারের পাশাপাশি সমাজের প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে তরুণদের সঠিক পথে রাখতে ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথি এম. শামসুদ্দোহা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে শুধু আলোচনা নয়, প্রয়োজন কার্যকর ও ধারাবাহিক উদ্যোগ। কুমিরাকে মাদকমুক্ত করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আব্দুল আল মামুন মেম্বার, মোহাম্মদ কাইসার, মোহাম্মদ নাসির, আব্দুল মান্নান, শাহনেওয়াজ সুমন, মনজুর হোসাইন মঞ্জু, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ হান্নান, সিদ্দিক আহমেদ কাজল, নুরুল আনোয়ার, আবুল হাসেম, মোহাম্মদ আলি, সালাউদ্দিন টিটু, মোহাম্মদ কামরুল হোসেন, নুরুল আজিম রফিক, জামশেদ হাসান ছোটন, মোহাম্মদ মাহফুজ, ইমদাদ উল আলম পারভেজ, রিয়াজ উদ্দিন জনি, শওকত আলী ও মোহাম্মদ নবীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং কুমিরাকে মাদকমুক্ত করতে সমন্বিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Visited ১২ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।