ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

কেডিএস ডিপোর কারণে তীব্র যানজট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

admin
আগস্ট ১, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত কেডিএস কনটেইনার ডিপোর কারণে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে করে ভোগান্তির শেষ নেই স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রীদের।

প্রতিদিন সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা অংশে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। বিশেষ করে কন্টেইনারবাহী লরিগুলোর বিশৃঙ্খল চলাচল এবং ডিপোর সামনে নিয়ন্ত্রণহীনভাবে যানবাহন পার্কিং করার কারণে ঘণ্টার পর ঘণ্টা ধরে যানজট লেগে থাকে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই এই সমস্যার সম্মুখীন তারা। ডিপোর কার্যক্রম পরিচালনার সময় কোনো প্রকার ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় পুরো এলাকার সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “রোজ অফিসে পৌঁছাতে দেরি হয়ে যায়। অ্যাম্বুলেন্সও আটকে থাকে এই রাস্তায়। প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

বিশেষজ্ঞরা মনে করছেন, কন্টেইনার ডিপোর গাড়িগুলোর চলাচল ও পার্কিং ব্যবস্থাপনা শৃঙ্খলার আওতায় না আনলে ভবিষ্যতে এই সমস্যা আরও তীব্র আকার ধারণ করতে পারে।

Visited ৪৭ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।