ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে ঝরল বাপ্পির প্রাণ, আইসিইউতে শাওন!

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৭, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগরে সাদ্দামের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে। আহত তাফসির আলম শাওন অলিনগর এলাকার ইউসুফের নতুন বাড়ির ইউসুফের ছেলে।
মোটরসাইকেল নিয়ে বের হয়ে গুলিবিদ্ধ
নিহত বাপ্পির ভাই রহিম খান বাবুর ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাপ্পি মোটরসাইকেল নিয়ে বের হলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এ সময় তার সঙ্গে থাকা শাওনের বুকেও গুলি লাগে। মুহূর্তেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাদের ২ নং ওয়ার্ডে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাওনকে হাসপাতালে ভর্তি করা হয়।
বাপ্পির ভাই আরও জানান, রাত দেড়টা পর্যন্ত শাওনের অস্ত্রোপচার করা সম্ভব হয়নি এবং তার অবস্থা আশঙ্কাজনক ছিল।
আইসিইউতে শাওন, গ্রেপ্তারে পুলিশের অভিযান
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, গুলির ঘটনায় তারেক হোসেন বাপ্পি নিহত হয়েছেন। আহত শাওন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
Visited ৩৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।