ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করাকালে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, নীলফামারী সদর থানাধীন পৌরসভাস্থ ০৬ নং ওয়ার্ড এর অন্তর্গত কুখাপাড়া গ্রামস্থ রেল ঘুন্টি হইতে ৫০০ গজ উত্তরে রেল লাইন সংলগ্ন আফিয়া এর বাশ ঝাড়ে কতিপয় পেশাদার ধৃত মাদক ব্যবসায়ী মোবাইল ফোনে যোগাযোগ করিয়া মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করিতেছে। উক্ত সংবাদটি সাথে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ডিবি টিম ইনচার্জ তাৎক্ষনিকভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করিয়া সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৩/০৮/২০২৫ইং- তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকার সময় নীলফামারী সদর থানাধীন পৌরসভাস্থ ০৬ নং ওয়ার্ড এর অন্তর্গত কুখাপাড়া গ্রামস্থ রেল ঘুন্টি হইতে ৫০০ গজ উত্তরে রেল লাইন সংলগ্ন আফিয়া এর বাশ ঝাড়ে পৌঁছামাত্রই আসামী ১। মোঃ সোহেল রানা (৩৮), পিতা- মৃত ওয়াসিম আলী, মাতা- মোছাঃ জোলেখা খাতুন সাং- রেলমুন্টি কুখাপাড়া, ওয়ার্ড নং-০৬, থানা ও জেলা- নীলফামারী গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পাইয়া পলায়নের চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই একই তারিখ ০৫.৩৫ ঘটিকায় উক্ত আসামীকে আটক করা হয়। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীগণ সহ আরো অনেকের উপস্থিতিতে বিধি মোতাবেক আসামী সোহেল রানা এর দেহ তল্লাশীকালে তার লুঙ্গির সামনের কোচে গোঁজা অবস্থায় লাল রংয়ের সাকিব গুলের কৌটার মধ্যে (৫+৫+২+১)=১৩ (তের) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সাদা স্বচ্ছ প্লাস্টিকের পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে। এই সময়ে বিধি মোতাবেক সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উল্লেখ্য উক্ত ধৃত আসামীর বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী সদর থানার মামলা নং-০৩ তারিখ-০৪/০৮/২০২৫ খ্রিঃ ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (ক) রুজু করা হইয়াছে।

Visited ৩১ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।