ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

নিজের অপরাধ আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৬ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় নিজের অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতে এক নারী সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের প্রতিনিধিরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের সৌদি প্রবাসী সেলিম বেপারীর বড় মেয়ে জান্নাত বেগমের সঙ্গে একই এলাকার কালাম খানের ছেলে রাজিব খানের বিয়ে হয়। সেলিম বেপারী সৌদি আরবে অবস্থান করার সুযোগে তার স্ত্রীর সঙ্গে মেয়ের শ্বশুরের বাবা কালাম খানের অনৈতিক সম্পর্কের অভিযোগ নিয়ে এলাকায় আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান।

এ ঘটনার সংবাদ সংগ্রহের জন্য গত ৯ আগস্ট স্থানীয় কয়েকজন সাংবাদিক চাঁদত্রিশিরা গ্রামে যান। সেখানে স্থানীয় নারী-পুরুষের উপস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন বলে সাংবাদিকদের দাবি।

এরপর গত ১৭ আগস্ট বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাংবাদিক আকাশ হাওলাদার ও স্থানীয় বাবুল খানের বিরুদ্ধে একটি নালিশি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর এমপি-৪০৬/২৬। আদালত মামলাটি আমলে নিয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী ২৫ আগস্ট মামলাটি থানায় এজাহারভুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা আকরাম খান, মাসুদ বেপারীসহ কয়েকজন বলেন, সাংবাদিকরা ঘটনাটি সম্পর্কে জানতে ও সংবাদ সংগ্রহ করতে এলাকায় এসেছিলেন। তাদের দাবি, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগের সঙ্গে বাস্তবতার মিল নেই।

মামলার বিষয়ে সাংবাদিক আকাশ হাওলাদার বলেন, “স্থানীয়দের মাধ্যমে চাঁদত্রিশিরা গ্রামে একটি অনৈতিক সম্পর্কের অভিযোগ ও এ নিয়ে এলাকায় উত্তেজনার খবর পেয়ে একজন সংবাদকর্মী হিসেবে সহকর্মীদের নিয়ে ৯ আগস্ট সেখানে যাই। সেখানে স্থানীয় নারী-পুরুষের উপস্থিতিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তার কোনো সত্যতা নেই। আমাকে সামাজিকভাবে হেয় ও হয়রানি করার উদ্দেশ্যেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”

এদিকে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, “আদালত থেকে একটি মামলা এসেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সেটি এজাহারভুক্ত করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।”

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক বা মিথ্যা মামলা দায়ের না করে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগের সত্যতা না থাকলে মামলা থেকে সাংবাদিকদের অব্যাহতির দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।

Visited ৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।