ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

মেহেরপুরে এনসিপি নেতা তুষার বলেন, সংবিধান সংশোধন না হলে আরও একটি গণঅভ্যুত্থান হবে

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৩১, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

মেহেরপুরে এক কর্মশালায় বক্তব্য দেন এনসিপি নেতা সরোয়ার তুষার।

‎জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, নির্বাচনের আগেই সংবিধান সংশোধন করতে হবে। তা নাহলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আরও একটি গণঅভ্যুত্থান হবে। এখন যে ভুল হয়েছে আগামীতে নিশ্চিত সে ভুলগুলো আর হবে না।

‎তিনি আরও বলেন, নির্বাচনের আগে সংস্কার না হলে যে বিষয়গুলো সব রাজনৈতিক দল একমত হয়েছেন, সেগুলোও ভেস্তে যাবে।

‎রোববার (৩১ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা পরিষদের হলরুমে জেলা-উপজেলা সমন্বয়ক কমিটির সদস্যদের নিয়ে সাংগাঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরোয়ার তুষার।

‎তুষার আরও বলেন, ‌যে কোনো মূল্যে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে না। এটার ভিত্তিতেই নির্বাচন হবে। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে জুলাই সনদ দেওয়ার অর্থ হচ্ছে শিয়ালের কাছে মুরগি ধার দেওয়া ছাড়া কিছুই নয়।’

‎ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এই হামলার সঙ্গে জড়িত সেনা ও পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে। সেনা সদস্যদের যারা বিতর্কিত করার চেষ্টা করছেন তাদের খুঁজে বের করতে হবে।

‎সরকারের উদ্দেশে সরোয়ার তুষার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পর্যন্ত আপনারা ঠিক করতে পারেননি। তাই এখনই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাক। প্রয়োজনে নির্বাচনের সময় আবারও সেনাবাহিনীকে মাঠে নামানো হোক।

‎সংস্কারের আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তুষার বলেন, কীভাবে নির্বাচন হবে, কোন পদ্ধতিতে হবে তা এখনো আলোচনার টেবিলে। অথচ প্রধান নির্বাচন কমিশনার রোডম্যাপ ঘোষণা করেছেন। এই কমিশনের পক্ষে কখনই সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করতে হবে।’

‎অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘সমস্যা হলেই ড. ইউনূস সব রাজনৈতিক দলকে ডেকে পাঠান। এ নাটক বন্ধ করা হোক। এই সরকার জানেই না তারা সরকার। কোনো ঘটনা ঘটলে সরকার তীব্র প্রতিবাদ জানায়। অথচ সরকারের কাজ পদক্ষেপ নেওয়া।’

‎এসময় সেখানে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মোল্লা রহমতুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহম্মেদ ও কেন্দ্রীয় সদস্য সোহেল রানা।

Visited ১০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।