ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

শিবগঞ্জবাসীর ভরসা বিএনপির সাবেক চেয়ারম্যান মীর শাহে আলম ঢাকায় চিকিৎসারত শিক্ষক সানাউল এর চিকিৎসার খোঁজ নিলেন

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৯, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

বগুড়াজেলাধীন শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের দোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সানাউলের চিকিৎসার খোঁজখবর নিতে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দেখতে গেলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। গত ২৮ আগস্ট, বৃহস্পতিবার তিনি সানাউলের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।

 

মো. সানাউল, যিনি আটমুল ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি মরহুম জালাল উদ্দিন মেম্বারের দ্বিতীয় ছেলে, বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মীর শাহে আলম তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সান্ত্বনা দিয়ে আল্লাহর উপর আস্থা আনতে বলেন।

 

তিনি আরো বলেন, “সানাউল একজন অত্যন্ত ভালো মানুষ। তার চিকিৎসার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে পারেন এবং তার চিকিৎসার আর্থিক সহায়তা করেন।

Visited ৩০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।