ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

নোয়াখালী পৌরবাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৭, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নুশরাত রুমু, নোয়াখালী :

নোয়াখালীর পৌরবাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার পৌরবাজার এলাকায় এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অয়েল মিল, গ্যাস সিলিন্ডারের দোকান, মুদি, মাছ, মাংস ও সবজির বাজারে মনিটরিং করা হয়।

এ সময় সরকারি নির্ধারিত দামে গ্যাস ও ভোজ্যতেল বিক্রি হচ্ছে কিনা, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মাছে জেলিসহ অপদ্রব্য মেশানো হয়েছে কিনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদন করা হচ্ছে কিনা তা তদারকি করা হয়।

অভিযানে অটোমেটিক মেশিনে ভাঙানো তেলকে ‘ঘানি ভাঙা তেল’ হিসেবে বাজারজাত করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং অস্বাস্থ্যকর পরিবেশে তেল উৎপাদনের অভিযোগে মেসার্স হক অয়েল মিলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

এ ছাড়া ভোক্তাকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় মেসার্স ফরাজী স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

বেলা সাড়ে ১১টা থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম। এ সময় জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশগ্রহণ করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Visited ২৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।