ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি ফের গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৭, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

রাঙ্গামাটি প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য অংসুই ছাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে রাঙ্গামাটি কোতয়ালী থানা  পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকালে এমন তথ্য নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (২৭ জুলাই) বিকেলে শহরের চম্পকনগর এলাকার হ্যাপির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি জসীম উদ্দিন আরো জানান, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা অংসুই ছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার বিকেলে শহরের চম্পকনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এরআগেও একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন অংসুই ছাইন চৌধুরী। পরে জামিনে ছাড়া পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন।

Visited ১০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।