ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে মসজিদের দ্বিতীয় তলায় ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা

নিজস্ব প্রতিবেদক
জুন ২৪, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সীতাকুণ্ড প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জোড়ামতল এলাকায় একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে ইমাম হাফেজ মাওলানা মো. আমিরের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র ও মসজিদ কমিটির সদস্যরা জানান, জোড়ামতল এলাকার রাজা মিয়ার সওদাগর জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাফেজ মাওলানা মো. আমির। প্রতিদিনের মতো মাগরিব ও এশার নামাজের সময় হলেও তিনি মসজিদে উপস্থিত না হওয়ায় মুসল্লিদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

একপর্যায়ে উপস্থিত মুসল্লিদের মধ্য থেকে অন্য একজন ইমামতি করে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে আবারও ইমামকে খুঁজতে গিয়ে মসজিদের দ্বিতীয় তলায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান মুসল্লিরা। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি সীতাকুণ্ড মডেল থানা পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমামের ব্যবহৃত কক্ষ থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটটি জব্দ করে এর সত্যতা ও বিষয়বস্তু খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা। তবে চিরকুটটির সঙ্গে মৃত্যুর ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ইমাম হিসেবে দায়িত্ব পালনকারী মাওলানা আমিরের আকস্মিক মৃত্যুতে অনেকেই বিস্ময় ও দুঃখ প্রকাশ করেছেন।

সীতাকুণ্ড মডেল থানার দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য আলামত পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Visited ১৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।