ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

মীরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা, লায়ন্স মনিরুল ইসলাম ইউসুফ সভাপতি

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী মসজিদিয়া ইউনুছিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসায় নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপিকে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। একই সঙ্গে দীর্ঘদিনের চলমান বিরোধ নিরসনে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ লায়ন্স মনিরুল ইসলাম ইউসুফ। সংবর্ধনা অনুষ্ঠানে এমপি নুরুল আমিন আন্তরিক আয়োজনের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ও সভাপতি লায়ন্স মনিরুল ইসলাম ইউসুফের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এর আগে মাদ্রাসার দীর্ঘদিনের বিরোধ নিরসনে মজলিসে শূরার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে আলহাজ লায়ন্স মনিরুল ইসলাম ইউসুফকে মোতাওয়াল্লি কমিটির সভাপতি এবং মাওলানা জাফরুল্লাহ নিজামীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন কওমি মাদ্রাসার উন্নয়ন, ঐক্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কওমি উলামায়ে কেরাম সমাজের দিকনির্দেশক। তাঁদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বৈঠক শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে জোহরের নামাজের পর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে এমপি নুরুল আমিনকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে মজলিসে শূরার সদস্য, স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে, অনুষ্ঠান শেষে মাদ্রাসার বিভিন্ন বিষয়, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও বিরোধ নিষ্পত্তির উদ্যোগ এক সাক্ষাৎকারে বিস্তারিত বক্তব্য দেন লায়ন্স মনিরুল ইসলাম ইউসুফ।

Visited ২৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।