ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

পাবনার সাঁথিয়ার বোয়াইলমারী কামিল মাদরাসার ছাত্রাবাসে চরম অব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৫, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোয়াইলমারী কামিল মাদরাসা একসময় সুনাম অর্জন করলেও বর্তমানে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে ছাত্রাবাসের করুণ চিত্র শিক্ষার্থীদের নাজুক অবস্থার মধ্যে ফেলেছে।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, ছাত্রাবাসে নেই কোনো সুষ্ঠু পরিবেশ। টয়লেট ও গোসলখানার অভাবে প্রতিদিনই তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। একটি মাত্র টয়লেট থাকলেও তা বহুদিন ধরে ব্যবহার অনুপযোগী। অথচ ছাত্রাবাসের দায়িত্বে থাকা শিক্ষক ইউনুস স্যার বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। দুই বছরেরও বেশি সময় ধরে একই অবস্থায় চলছে ছাত্রাবাস।

খাবারের ব্যবস্থাপনা নিয়েও রয়েছে অব্যবস্থা। ছাত্রাবাসে কোনো রান্নার ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের পাশের রেস্টুরেন্ট থেকে নিজ খরচে খাবার কিনতে হচ্ছে। বিদ্যুতের বিলও তাদেরকেই বহন করতে হয়। অথচ কোনো সুযোগ-সুবিধা না থাকা সত্ত্বেও প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ৫০০ টাকা প্রদান বাধ্যতামূলক।

একজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের বাড়ি দূরে হওয়ায় ছাত্রাবাসে থেকে পড়াশোনা করি। অথচ এখানে থাকার মতো পরিবেশ নেই। শুধু টাকা নেওয়ার নিয়ম আছে, কিন্তু সুবিধা নেই।”

তথ্যানুসন্ধানে জানা গেছে, প্রায় বছর খানেক আগে মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু হানিফ ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকা অবস্থায় নিজ উদ্যোগে কিছু সংস্কারমূলক কাজ করেছিলেন। তবে তার দায়িত্ব শেষ হওয়ার পর থেকে আর কোনো উন্নয়ন কাজ হয়নি। ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ দিন দিন আরও বাড়ছে।

শিক্ষার্থীরা ও অবিভাবকরা মনে করছেন, ছাত্রাবাসের এ অব্যবস্থা অবিলম্বে দূর করা না হলে প্রতিষ্ঠানটির সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Visited ১৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।