ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

পাবনায় সাঁথিয়ায় দুই পাড়ের মানুষের চরম ভোগান্তি; ভরসা একটি সাঁকো।

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩১, ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাঁথিয়া বাজার ব্যবসায়ীপাড়া ও চককোনাবাড়িয়া হলো সাঁথিয়া পৌরসভার ০৫ নং ওয়ার্ডের আওতাধীন। সাঁথিয়া বাজার ব্যবসায়ীপাড়া ও চককোনাবাড়িয়ার মানুষের সংযোগের একমাত্র মাধ্যম এই সাঁকো, যার বর্তমান অবস্থা একদম বাজে, ভাঙা। দেখার যেন কেউ নেই। এর আগেও মেরামত করা হতো নিজেরা তহবিল গঠন করে, পৌরসভার প্রাণকেন্দ্রে জনসাধারণের যাতায়াতের একমাত্র মাধ্যম, জনসাধারণের দাবি এখানে একটা ব্রীজ হলে দুই পাড়ের মানুষের সুবিধা হয়।

চককোনাবাড়িয়ার কেউ মারা গেলে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়েরপাশ দিয়ে বাজার দিয়ে (প্রায় তিন কিলোমিটার রাস্তা) শালঘর রহমানিয়া কেন্দ্রীয় গোরস্থানে নিয়ে আসতে হয়, এটা এক চরম ভোগান্তি।

চককোনাবাড়িয়া অনেক ছেলেমেয়ে আছে যারা এই সাঁকো ব্যবহার করে ওপাড়ের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। অনেকসময় দেখা যায়, কোমলমতি শিক্ষার্থীরা সাঁকো পার হতে গিয়ে বইপুস্তকসহ পানিতে পরে যায়।

ব্যবসায়ীপাড়া এবং চককোনাবাড়িয়ার মানুষের অন্যতম দাবী এখানে একটা ব্রীজ করা হোক। এই ব্রীজ হলে দুই পাড়ের মানুষের অনেক সুবিধা হয়। ব্যবসায়ীপাড়ার অনেকেরই চককোনাবাড়িয়ায় আবাদি জমি রয়েছে, এই ব্রীজের অভাবে ফসল পরিবহনে ব্যাপক ব্যয় হয়।

ব্যবসায়ীপাড়ার জেলহক নামের একজন যুবক জানান, “আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি এখানে ব্রীজ হবে, আর মাঝেমধ্যে দেখি কয়েকজন মানুষ এসে এখানে মাপঝোঁক করে চলে যায়। বর্তমান যে ভাঙা সাঁকো টা আছে, এটা দিয়ে পার হতে অনেকেই পানিতে পরে গিয়েছে, যা খুবই ঝুকিপূর্ণ। আমরা দুইপাড়ের মানুষ চাই এখানে একটা ব্রীজ হোক।”

Visited ২২ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।