ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সাংবাদিক উন্নয়ন সোসাইটি চট্টগ্রাম উত্তর জেলা শাখার বার্ষিক মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৪, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ডিসি পার্ক এলাকায় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ–চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টায় বার্ষিক পরিচিতি সভা ও পুনর্মিলন অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ–চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক এম. অলিউল্লাহ নিজামীর সঞ্চালনায় এবং বিশিষ্ট সাংবাদিক নেতা মোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দৈনিক একুশে সংবাদ পত্রিকার ব্যবস্থাপক সম্পাদক জি. এম. ফারুক হোসেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শিশির আহম্মেদ ওসমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত টিভির চেয়ারম্যান আলহাজ্ব শামসুদ্দিন, জাতীয় দৈনিক একুশে সংবাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান এম. আজিজ কিরণ, সংগ্রাম টিভির চেয়ারম্যান আনোয়ার জাহিদ, দৈনিক একুশে সংবাদের সহযোগী সম্পাদক এম. এ. ছবুর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা সোহাগ আরফিন এবং সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকদের অবশ্যই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি নতুন সাংবাদিকদের প্রতি সহযোগিতামূলক ও পেশাগত আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

Visited ২৭ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।