ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

বাঁশখালীতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকাসক্তের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
জুন ১৪, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মাদক নির্মূলে পরিচালিত বিশেষ সাঁড়াশি অভিযানে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বাঁশখালী পৌরসভা এলাকা ও খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল এলাকায় উপজেলা প্রশাসন ও বাঁশখালী থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাদকবিরোধী অভিযান চালানোর সময় নোয়াপাড়া এলাকায় অলি মিয়ার দোকানের উত্তর পাশে অবস্থিত একটি বসতবাড়ি থেকে মৃত তাহের উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন (৫২)-কে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। অভিযানকালে তার বাড়িতে মাদক সেবনের বিভিন্ন আলামত পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বোরহান উদ্দিনের বাড়িতে মাদকসেবীদের আড্ডা বসত। ফলে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের চলাচলে নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছিল।

অন্যদিকে, খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল এলাকায় অভিযান চালিয়ে মৃত আশরফ আলীর ছেলে মনজুর (৪৫)-কে তার নিজ বাড়ি থেকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকের আসর বসিয়ে যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছিলেন। এছাড়া তিনি ইয়াবা বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলেও এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ রয়েছে।

পরে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকাসক্ত অবস্থায় আটক হওয়ার দায়ে বোরহান উদ্দিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মনজুরকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন,

“মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ ব্যাধি। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকসেবন, মাদক বিক্রি কিংবা মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, একটি নিরাপদ ও মাদকমুক্ত বাঁশখালী গড়ে তুলতে প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।

Visited ৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।