ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

বাঁশখালীতে মসজিদের নাম ব্যবহার করে জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি এলাকায় মসজিদের নাম ব্যবহার করে জমি দখলের চেষ্টার অভিযোগে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব পুইছড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ রাশেদুল ইসলাম বাদী হয়ে বাঁশখালী থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পুইছড়ি এলাকায় তাদের পরিবারের প্রায় ৭০ বছরের পুরোনো একটি জায়গা দখলের উদ্দেশ্যে গত ৫ জুন স্থানীয় ইউনুস ও আজিজের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি মসজিদের নাম ব্যবহার করে সেখানে আধিপত্য বিস্তারের চেষ্টা করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।

পরে পুলিশের প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট জমি বিরোধের ঘটনায় মসজিদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানা গেছে। এ ঘটনায় ইউনুস, আজিজ, আজিম, বজল আহমদ, রশিদ আহমেদ ও রবি আলমসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।

মামলার বাদী মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “আমাদের প্রায় ৭০ বছরের পুরোনো জায়গাটি স্থানীয় কিছু ভূমিদস্যু মসজিদের নাম ব্যবহার করে দখলের চেষ্টা করে। আমরা বাধা দিতে গেলে ইউনুস, আজিজ, আজিম, বজল আহমদ, রশিদ আহমেদ ও রবি আলমের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমাদের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, “পুইছড়ি এলাকার জমিজমা সংক্রান্ত সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

স্থানীয়দের দাবি, ঘটনাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করা হোক, যাতে ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থ হাসিলের সুযোগ না পায়।

Visited ৯ times, ৯ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।