ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

বিশ্বকাপের উন্মাদনা কেড়ে নিল প্রাণ, পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধি;

মানিকগঞ্জ সদর উপজেলায় গাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৫) নামের এক কিশোরের নির্মম মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকার তাসনুভা ফিলিং স্টেশনের একটি আম গাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ওই এলাকার মুনা মিয়ার ছেলে এবং তিনি ওই ফিলিং স্টেশনেরই একজন কর্মচারী ছিলেন। তাসনুভা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী তানজিলুর ফারগানি খান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জানাতে ফিলিং স্টেশনের একটি আম গাছে পতাকা টানাতে ওঠেন ফয়সাল।

এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Visited ৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।