ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২০

নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে অন্তত একজন নারীসহ তিন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী।

সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। একজন নারী এবং দুইজন পুরুষ। তবে একজন শিশু মারা গেছেন বলে শুনেছি কিন্তু মরদেহ পাইনি৷ আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে৷ পরিচয় শনাক্তের কাজ চলছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে৷ দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Visited ৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।