ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী ইউপি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুমানা বেগম কমলা (৩৮) নামে এক নারী ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।সোমবার দুপুরে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের চর ধাউরারকুটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুমানা বেগম কমলা চর ধাউরারকুটি গ্রামের বাসিন্দা মুকুল হোসেন চকলেটের স্ত্রী। তিনি আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, দুপুরে নিজ বাড়িতে ফ্যান চালু করতে সুইচ বোর্ডে হাত দেন রুমানা বেগম কমলা। এ সময় তার হাতের আঙুল সুইচ বোর্ডে আটকে যায় এবং তিনি বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মণ্ডল ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, তিনি জরুরি কাজে কুড়িগ্রামে অবস্থান করছেন। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Visited ৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।