ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

প্রযুক্তির ছোঁয়ায় ডিবির সাফল্য: হারানো ১০১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি:

জনগণের সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশি সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম জেলা পুলিশ। আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ গোয়েন্দা তৎপরতা এবং পেশাদার অনুসন্ধানের মাধ্যমে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম দায়িত্ব গ্রহণের পর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে একাধিক কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। তাঁর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় দায়ের করা মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির সমন্বয়ে পরিচালিত নিবিড় অনুসন্ধানের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে ১০১টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

বুধবার (১৭ জুন) পুলিশ সুপারের কার্যালয়, নাসিরাবাদ, চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম নিজ হাতে মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের কাছে তুলে দেন।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং চট্টগ্রাম জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তাদের ভাষ্য, পুলিশের এই মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি করেছে।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জনগণের আস্থা অর্জনই তাদের প্রধান লক্ষ্য। হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং সেবার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবে জেলা পুলিশ।

Visited ৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।