ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

মৌলভীবাজার  কমলগঞ্জে ধান ক্ষেত হতে অজগর সাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ২১, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন লঙ্গুরপাড় এলাকায় ধান ক্ষেতে ২১ আগষ্ট রোজ বৃহস্পতিবার সকালে ১০’ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেন সাপ-সংরক্ষক এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা।

চঞ্চল গোয়ালা বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীরা আমাকে ফোন দিয়ে জানায় লঙ্গুরপাড় গ্রামে একটা অজগর সাপ ধানক্ষেতের দেখতে পেয়েছে। ফোন পেয়ে দ্রুত সেখানে গিয়ে অজগর সাপটিকে রেসকিউ করি। তিনি বলেন, ধান ক্ষেতে থাকা নেটের বেড়া অজগর সাপটির গায়ে পেঁচিয়ে যায়। সাবধানতায় ধীরে ধীরে নেট জালগুলোকে কেটে অজগর সাপটিকে উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নিয়ে আসি। অজগর সাপটি কিছুটা আঘাতপ্রাপ্ত ছিল, পরে সেটিকে সুস্থ করে দুপুর ১ঘটিকার সময় লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হয় বলে জানান।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধার করা অজগর সাপ বনরক্ষীদের সহায়তায় নিরাপদে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন পাশাপাশি বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকা পরামর্শের কথা জানান। সাপ দেখলে পিটিয়ে না মারারও অনুরোধ জানান।

Visited ১৭ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।