ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

কুড়িগ্রামে জাল টাকা ও ইয়াবাসহ নানী-নাতি আটক

নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সুন্নাতুল ইসলাম নিরব ,স্টাফ রিপোর্টার;

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ইয়াবা ও জাল টাকাসহ নানী-নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জমিলা বেগম (৬০) ও তার নাতি গোলাম রাব্বি (১৫)। শনিবার তাদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের সোনাহাট ব্রিজ এলাকায় একটি মুদি দোকানে জাল টাকা ব্যবহার করে কেনাকাটার চেষ্টা করে গোলাম রাব্বি। দোকানদার টাকাটি জাল বলে সন্দেহ করলে সে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় গোলাম রাব্বির নানী জমিলা বেগমকেও আটক করা হয়। তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা ও সাড়ে ৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Visited ১০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।