ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা অফিসে হামলা “সম্পাদকের প্রান নাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৬, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

ব্রাদার্স ক্লাবের সদস্য সচিব ও বিএনপির সাবেক নেতা সাব্বির আহমেদ আরিফ-এর নাম ভাঙিয়ে স্বদেশ বিচিত্রার অফিস দখলের চেষ্টা।

রাজধানীর মতিঝিলে আলোচিত দৈনিক স্বদেশ বিচিত্রার অফিস দখলের চেষ্টা আবারো চালিয়েছে যুবলীগ নেতা নান্নু ও তার সহযোগী সন্ত্রাসীরা। অভিযোগ রয়েছে, নান্নু বারবার ব্রাদার্স ক্লাবের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সাব্বির আহমেদ আরিফ-এর নাম ব্যবহার করে এই দখলবাজির পাঁয়তারা করছে।

দখলবাজির পুনরাবৃত্তি

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলেও একাধিকবার তারা স্বদেশ বিচিত্রার অফিস দখলের চেষ্টা চালিয়েছিল। নানা সময় ব্যর্থ হলেও সন্ত্রাসী বাহিনী নিয়ে এখনো সক্রিয় রয়েছে তারা। এ ঘটনায় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সরাসরি দখল চেষ্টা”

আজ শনিবার সকাল ১১টার দিকে নান্নু তার দলবল নিয়ে স্বদেশ বিচিত্রার অফিসে প্রবেশ করে সকল স্টাফদের বাইরে বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয়। বর্তমানে ওই তালা এখনো ঝুলছে। অফিসে স্বদেশ বিচিত্রার কোনো গাড়ি প্রবেশ করতে পারছে না, শুধু একটি পকেটপথ রাখা হয়েছে। এছাড়াও দখলকারীরা একটি অফিসকক্ষ নিজেদের নিয়ন্ত্রণে রেখে দিয়েছে, যাতে স্বদেশ বিচিত্রার কোনো কর্মী সেখানে প্রবেশ করতে না পারে।

স্বদেশ বিচিত্রা কর্তৃপক্ষের দাবি,

“একটি ঐতিহ্যবাহী গণমাধ্যমের অফিস দখলের এ ধরনের অপচেষ্টা শুধু সাংবাদিক সমাজ নয়, স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি আঘাত।”

তারা প্রশাসনের কাছে দ্রুত দখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

➡️ স্বদেশ বিচিত্রা স্পষ্ট জানাচ্ছে —

“আমরা সত্য প্রকাশে আপসহীন। সন্ত্রাস ও দখলবাজির কাছে কোনোদিন মাথা নত করিনি, করবও না।”

Visited ১৬০ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।