ঢাকাবুধবার , ৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরের জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করলেন চট্টগ্রামের পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এক পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন ২০২৬) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।

সভায় পুলিশ সুপার জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, জঙ্গল সলিমপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখলসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠায় জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। এ কারণে কোনো অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা বা আইন-শৃঙ্খলা সংক্রান্ত তথ্য জানা গেলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় পর্বে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি জঙ্গল সলিমপুরের উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

সভায় তিনি উপস্থিত জনসাধারণকে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং এলাকার ইতিবাচক পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত সাধারণ মানুষ পুলিশ সুপারকে নিজেদের মাঝে পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জেলা পুলিশের গণমুখী, মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং জঙ্গল সলিমপুর এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Visited ৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।