ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
মে ৩১, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতি (রেজি. নং চট্ট-৩২৮৪)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৯) নির্বাচিত হয়েছে। এতে বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাশেম সভাপতি এবং সমাজসেবক লায়ন মো. গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ২৯ মে বিকেল ৪টায় দক্ষিণ শীতলপুরে বিএম কন্টেইনার ডিপোর বিপরীতে মাস্টার আবুল কাশেমের নতুন বাসভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. ফসিউল আলম এবং সঞ্চালনা করেন লায়ন মো. গিয়াস উদ্দিন।

সভায় সমিতির আজীবন সদস্যদের উপস্থিতিতে বার্ষিক প্রতিবেদন, আর্থিক বিবরণী ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডায়াবেটিস বর্তমানে একটি নীরব ঘাতক রোগে পরিণত হয়েছে। এ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা সেবা সম্প্রসারণ এবং ডায়াবেটিস রোগীদের পাশে দাঁড়াতে সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আগামী দিনে সমিতির কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আলোচনায় অংশ নেন ডিআইজি মুহাম্মদ মুসলিম, ইপসার প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. শাহরিয়ার আহমদ (মিলন), হাজী মো. ইউসুফ শাহ, লায়ন মো. নুরুল আবছার চৌধুরী, অ্যাডভোকেট মো. আবুল হাসান (শাহাবউদ্দিন), ইঞ্জিনিয়ার আবুল খায়ের মো. ওয়াহিদী, খোরশেদ আলম, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যক্ষ আবুল মনছুর ভূঁইয়া, মোহাম্মদ মনোয়ারুল হক (এফসিএমএ), ডা. মোহাম্মদ মাহমুদ হাসান শাহসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভা শেষে নবনির্বাচিত সভাপতি মাস্টার আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক লায়ন মো. গিয়াস উদ্দিন সমিতির সার্বিক উন্নয়ন, আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং ডায়াবেটিস সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

Visited ১৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।