ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

আবরার ফাইয়াজের ক্ষোভ: ‘মিডিয়া ও বিনোদন জগত দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি’

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৬, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

রিয়াজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী ও শহীদ আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের মিডিয়া ও বিনোদন জগতের কিছু মানুষের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “বাংলাদেশের মিডিয়া ও এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করা মানুষদের আমি দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকী হিসেবে দেখি। এদের হাতে অনেক বেশি ক্ষমতা ন্যারেটিভ বানানোর।”

তিনি অভিযোগ করেন, বর্তমান সময়ে কিছু ‘মুজিবপ্রেমী কালচারাল প্রস্টিটিউট’ রাজনৈতিক উদ্দেশ্যে মাঠে নেমেছে। তাদের অধিকাংশই মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা রাখে না। “৭ই মার্চের ভাষণ বাদে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না। কিন্তু মুজিবকে বিনম্র শ্রদ্ধা জানাতে হবে—এটাই তাদের একমাত্র জ্ঞান,” উল্লেখ করেন ফাইয়াজ।

আবরার ফাইয়াজ আরও বলেন, এ ধরনের ব্যক্তিদের মধ্যে অনেকে সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের অবস্থান বদলে ফেলেন এবং দাবি করেন যে পরিবারকে হুমকি দেওয়ার কারণে তারা বাধ্য হয়ে নির্দিষ্ট রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। তার ভাষায়, “তাদের কথায় মনে হয়, পরিবার শুধু তাদেরই আছে, আমাদের বা জুলাইয়ের শহীদদের পরিবার বলে কিছু নেই।”

তিনি সমালোচনা করে বলেন, গত ১৭ বছরে অনেক প্রভাবশালী ব্যক্তিই নীরব থেকেছেন। তাদের যুক্তি—‘পাবলিক ফিগার হলে রিস্ক বেশি’। অথচ, একজন সাধারণ মানুষ গুম হয়ে গেলে হয়তো পরিবারের বাইরে কেউ খোঁজও নেবে না।

আবরার ফাইয়াজের মতে, দেশের মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনের একটি অংশের মূল কাজ হলো—যতটা সম্ভব অশ্লীলতা ও নোংরামি ছড়িয়ে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত রাখা এবং ফ্যাসিবাদকে শক্তিশালী করার হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়া।

উল্লেখ্য, আবরার ফাহাদ ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে সহপাঠীদের নির্যাতনে নির্মমভাবে নিহত হন। ওই ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং তার পরিবারের প্রতি জনসমর্থন জাগে।

Visited ২৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।