ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

শপথের পরই কঠোর পদক্ষেপ: তামিলনাড়ুতে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

নিজস্ব প্রতিবেদক
মে ১২, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

ক্ষমতায় এসেই বড় ধরনের সিদ্ধান্ত নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। রাজ্যজুড়ে মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, তামিলনাড়ুর সরকারি মদ বিক্রয় সংস্থা টাসম্যাক পরিচালিত মোট ৪ হাজার ৭৬৫টি দোকানের মধ্যে ৭১৭টি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত। এর মধ্যে মন্দিরের পাশে ২৭৬টি, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ১৮৬টি এবং বাসস্ট্যান্ড সংলগ্ন ২৫৫টি দোকান রয়েছে।

সরকারি সূত্র বলছে, মুখ্যমন্ত্রী বিজয় দায়িত্ব গ্রহণের পর থেকেই জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছেন। তার নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট সব দোকান আগামী ১৪ দিনের মধ্যে বন্ধ করতে হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও যাতায়াত কেন্দ্রের আশপাশে মদের দোকান থাকায় সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছিল এবং সামাজিক নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, রাজ্যের আয়ের বড় একটি অংশ মদ বিক্রি থেকে এলেও জনস্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ২০২৫ সালে টাসম্যাকের মাধ্যমে তামিলনাড়ু সরকারের রাজস্ব আয় ছিল ৪৮ হাজার কোটি টাকারও বেশি।

এদিকে মুখ্যমন্ত্রী বিজয়ের এই পদক্ষেপকে তার নির্বাচনী প্রতিশ্রুতি “মাদকমুক্ত তামিলনাড়ু” গড়ার প্রথম ধাপ হিসেবে দেখছেন অনেকে। এর আগেও টাসম্যাককে ঘিরে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তদন্ত ও অভিযান পরিচালনা করা হয়েছিল।

Visited ১৮ times, ২ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।