ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়ম ও দূর্নীতি দুদকের চার ঘন্টা অভিযান

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২, ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে  অনিয়ম দূর্নীতি অভিযোগে ভরপুর ৩১শে জুলাই দুদকের অভিযান। পীরগঞ্জ উপজেলা হাসপাতালে ৫০শয্যা বিশিষ্ট, গত বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকাল ০৩ টা পর্যন্ত চলা এই অভিযানে হাসপাতালের ঔষধ সরবরাহ, রোগীর খাদ্য মান, ডাক্তার ও নার্সদের উপস্থিতি, সরকারি গাড়ি ব্যাবহার সহ নানা অনিয়ম দূর্নীতি ধরা পড়েছে বলে জানাযায়।

দুদকের ঠাকুরগাঁও জেলা পরিচালক মোঃ আজমির শরীফ জানান, রান্না ঘরের খাবার নিম্নমানের এবং ডায়েট চার্ট অনুযায়ী নয়।

গুদামে পর্যাপ্ত ঔষধ থাকার সত্ত্বেও রোগীদের বাইরে থেকে ঔষধ কিনতে বলা হচ্ছে। ডাক্তার রা নিয়মিত অফিসে আসেন না,নার্সরা খামখেয়ালি ভাবে দায়িত্ব পালন করে আসছেন মর্মে জানাগেছে। এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি গাড়ি ব্যাক্তিগত ভাবে ব্যাবহার,রোগ নির্ণয়ের যন্ত্রপাতি দীর্ঘদিন অচল,বহি-বিভাগের ঔষধ সরবরাহ রেজিস্ট্রারে তথ্য হালনাগাদ না করার বিষয় উঠে এসেছে ।

স্বাস্থ্য কমপ্লেক্স ( ৩২)জন ডাক্তারের স্থলে মাত্র ০৪ জন কর্মরত রয়েছেন। দুদক অভিযান শেষে হাসপাতালের ঠিকাদারি চুক্তির বাতিলের ঘোষণা এবং সংশ্লিষ্টদের শোকজ করার নির্দেশ দেয় দুদক। বিষয় টি তদন্ত করে সংশ্লিষ্ট দপ্তরে রিপোর্ট টি পাঠানো হবে জানিয়েছেন দুদক কর্মকর্তা।

Visited ৬৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।