ঢাকাবৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

পটুয়াখালী বাউফলে বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ব্রিজের ধাক্কায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩১, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর বাউফলে বালুবোঝাই একটি বাল্কহেড ব্রিজের নিচ দিয়ে পার হওয়ার সময় ব্রিজের সঙ্গে ধাক্কা লাগায় শাকিব (২২) নামের এক শ্রমিক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বাউফল উপজেলার একটি খালে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাল্কহেডটি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় শাকিব তার ডেকের ওপর দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে ব্রিজের নিচের অংশের সঙ্গে প্রচণ্ড আঘাতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

 

নি‌হত শাকিব পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা।এই দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দুর্ঘটনাকবলিত বাল্কহেড জব্দ করা হয়েছে।

এই ঘটনার পর স্থানীয় জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই অভিযোগ করেছেন, স্থানীয় প্রশাসনের তদারকি না থাকায় প্রায় এমন বড় ধরনের দুর্ঘটনা ঘটছে খালপথে চলাচলরত এসব বাল্কহেড ও নৌযানের কারণে।

Visited ৩১ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।