ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

১০ দিনের চীন সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

admin
সেপ্টেম্বর ১২, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ১০ দিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন। শুক্রবার তিনি সিচুয়ান প্রদেশের চেংদু শহরে পৌঁছালে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং ও প্রাদেশিক সহ-গভর্নর হুয়াং রুইশুয়ে তাকে স্বাগত জানান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও টিভি।

জারদারির সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এ সফরে জারদারি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি), বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন।

চীন সফরের অংশ হিসেবে তিনি চেংদু, সাংহাই ও শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল সফর করবেন এবং বিভিন্ন প্রাদেশিক নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সফর দুই দেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে। একই সঙ্গে এটি আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার ক্ষেত্রে ইসলামাবাদ–বেইজিংয়ের যৌথ প্রতিশ্রুতিকে প্রতিফলিত করবে।

Visited ১৯ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।