ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: জেলা চ্যাম্পিয়ন বাঁশখালী বালক ক্রিকেট ও কাবাডি দলকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী বাঁশখালী বালক ক্রিকেট দল ও বালক কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে বাঁশখালী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহল আমীন।

অনুষ্ঠানে জেলা চ্যাম্পিয়ন দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ইউএনও বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেমের শিক্ষা দেয়। বাঁশখালীর ছেলেরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে উপজেলার জন্য যে সম্মান বয়ে এনেছে, তা অত্যন্ত গর্বের বিষয়। তিনি ভবিষ্যতেও তাদের সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শিহাব উদ্দিন, সদস্য নেছারুল ইসলাম হিরু, রেফারি বিটু রাজ বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান, বাঁশখালী বালক ক্রিকেট দলের প্রধান কোচ ও সাংবাদিক মোহাম্মদ এরশাদ, দলের ম্যানেজার রাশেদুল বারী, বাঁশখালী কাবাডি দলের কোচ আইস সানি, ম্যানেজার জাফর ইকবাল এবং বাঁশখালী বালক ক্রিকেট দলের ফিল্ডিং কোচ আশরাফুল আলী তানভীরসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা চ্যাম্পিয়ন দুই দলের খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো প্রতিযোগিতা তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বাঁশখালীর খেলোয়াড়রা যে সাফল্য অর্জন করেছে, তা আগামী দিনের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

অনুষ্ঠান শেষে জেলা চ্যাম্পিয়ন ক্রিকেট ও কাবাডি দলের খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি তাদের ক্রীড়া বিকাশে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।

Visited ২ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।