ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সীতাকুণ্ডে বিএসআরএমের স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা, মহাসড়কে তীব্র যানজট; চালক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড (চট্টগ্রাম):

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় বিএসআরএমের স্ক্র্যাপ বহনকারী একটি ফিটনেসবিহীন ড্রাম ট্রাকের বেপরোয়া গতির কারণে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ট্রাকচালক গুরুতর আহত হন এবং কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বিএসআরএমের স্ক্র্যাপ বহনকারী ড্রাম ট্রাকটি অতিরিক্ত গতিতে চট্টগ্রামমুখী হয়ে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সড়ক দুর্ঘটনার সৃষ্টি হয় এবং মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হতে থাকে।

দুর্ঘটনার পর ট্রাকচালক গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত বিষয়টি কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে জানালে দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মামুন জানান, “আমরা সকাল ১০টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পাই এবং সকাল ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছি। সেখানে গিয়ে দেখি বিএসআরএমের স্ক্র্যাপ বহনকারী একটি ড্রাম ট্রাক অতিরিক্ত গতির কারণে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়েছে। এতে সড়ক দুর্ঘটনা ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।”

ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের দাবি, মহাসড়কে ফিটনেসবিহীন ও অতিরিক্ত গতিতে চলাচলকারী ভারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

Visited ৭ times, ৭ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।