ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

জঙ্গল সলিমপুরের আলিনগর বিদ্যালয়ে পুলিশ সুপারের প্রেরণাদায়ক মতবিনিময়: শিক্ষা স্বপ্ন ও নিরাপত্তায় গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার আলিনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে শিক্ষা, স্বপ্ন, নিরাপত্তা ও সামাজিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।

রবিবার (৭ জুন ২০২৬) দুপুর প্রায় ১২টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা তুলে ধরে এবং খেলাধুলার সরঞ্জামসহ ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি প্রদানের অনুরোধ জানায়। পুলিশ সুপার বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী প্রদানে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে আগামী বৃহস্পতিবার একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয় এবং তারা নিরাপদ ও ইতিবাচক পরিবেশে বেড়ে উঠতে পারে, সে বিষয়ে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপারের উপস্থিতিতে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেয়। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যারিয়ার গঠন ও নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন এবং কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার মাধ্যমে সফলতার পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাঠদান কার্যক্রমে অংশ নেন, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সঞ্চার করে।

পরিশেষে পুলিশ সুপার জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Visited ৫ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।