ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

নওগাঁয় র‍্যাব এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ চিন্হিত মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদন
আগস্ট ১৮, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

নওগাঁ জেলার মান্দা উপজেলায় র‍্যাব এর অভিযানে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল ও ০৪ টি দেশীয় অস্ত্র রামদাসহ ০১ (এক) জন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

 

র‍্যাব জানান ১৮ আগস্ট ২০২৫ তারিখ রাত্রী-০২.৩০ ঘটিকায় নওগাঁ জেলার মান্দা উপজেলার ৫ নং গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আলম ইসলাম (৩২), পিতা-মোঃ আলাউদ্দিন মন্ডল, মাতা-জোৎস্না বিবি, সাং-উত্তর শ্রীরামপুর, থানা-মান্দা, জেলা-নওগাঁ’কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ (একুশ) টি ফেন্সিডিল বোতল, ০৪ টি দেশীয় অস্ত্র রামদা এবং ০১ টি স্যামস্যাং বাটন মোবাইল জব্দ করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের এর একটি দল জানতে পারে যে, নওগাঁ জেলার মান্দা উপজেলার ৫ নং গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামস্থ এলাকায় একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়/বিক্রয় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল সেখানে অভিযান পরিচালনা করে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ (একুশ) বোতল ফেন্সিডিল, ০৪ টি দেশীয় অস্ত্র রামদাসহ ০১ জন চিহ্নিত ও বিখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আলম ইসলাম (৩২), কে গ্রেফতার করে।

 

সে এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিল।

 

উক্ত আসামীর বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Visited ২১ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।