ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১০, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটি প্রতিনিধিঃ

সোমবার ( ১০ আগষ্ট) মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণ করা যাবে বলে এমন তথ্য করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

এর আগে সোমবার (২৭) রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদ থেকে মৎস্য আহরণ ও বাজারজাতকরণের অনুমতি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে চলতি মাসের ৩১ জুলাই কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা থাকলেও  মাছের প্রজনন কার্যক্রম আশানুরূপ না হওয়ায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। অর্থাৎ ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত হ্রদে সব ধরনের মৎস্য আহরণ বন্ধ থাকবে বলে সিন্ধান্ত হয়েছিলো।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি শাখার ব্যবস্থাপক  কমান্ডার ( নৌবাহিনী)  মো. ফয়েজ আল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মাছের প্রাকৃতিক প্রজনন ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করতে গত ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকার কথা ছিল।

রাঙামাটি মৎস্য ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান বলেন, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি এবং মাছের বংশবৃদ্ধির বিষয়টি বিবেচনা করে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। আশা করছি সরকার ও মৎস্য আহরণের সঙ্গে জড়িত সবাই উপকৃত হবে।

Visited ১৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।