ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

রাজশাহীতে অভাব ও ঋণের চাপে একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২৫ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার এক মর্মান্তিক ঘটনায় অভাব-অনটন ও ঋণের বোঝা সহ্য করতে না পেরে মিনারুল ইসলাম (৩৮) নিজের স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন। নিহতদের মধ্যে রয়েছেন মিনারুলের স্ত্রী মনিরা খাতুন (৩২), পুত্র মাহিন (১৩) ও দেড় বছরের কন্যা মিথিলা।

স্থানীয় সূত্রে জানা যায়, মিনারুল দীর্ঘদিন ধরে অভাব-অনটন ও বিভিন্ন সমিতির কিস্তির চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরিবারের ভরণ-পোষণ এবং ঋণ শোধের চাপ একসাথে বহন করতে না পেরে তিনি চরম সিদ্ধান্ত নেন। ঘটনার আগে তিনি একটি চিরকুটে লিখে যান— “অভাব-অনটনে স্ত্রী-সন্তানের মুখে খাবার দিতে পারছিলাম না। ঋণের বোঝা আর সহ্য হচ্ছিল না। তাই এ পথ বেছে নিলাম।”

প্রথমে স্ত্রী মনিরা খাতুনকে গলাটিপে হত্যা করেন মিনারুল। এরপর পুত্র মাহিন ও দেড় বছরের মিথিলাকে হত্যা করে নিজেও গলায় ফাঁস দেন। প্রতিবেশীরা ঘরের দরজা না খোলায় সন্দেহ করে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের আর্থিক সংকট ও সমিতির কিস্তির চাপ তাকে এ চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক সংকটে পড়া মানুষদের জন্য স্থানীয় প্রশাসন ও সমাজের সহায়তা কার্যক্রম জরুরি, যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

Visited ২৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।