ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

অ্যাম্বুলেন্সে ‘মরণব্যবসা’! কোতোয়ালীতে গ্যাস সিলিন্ডারের ভেতর লুকানো ১ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
মে ৭, ২০২৬ ১২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় উদ্ধার করা হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, যার বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা।

মঙ্গলবার (৫ মে) দুপুরে কোতোয়ালী থানাধীন ব্রিকফিল্ড রোডের পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার আলীপাড়া এলাকার শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং তার সহযোগী মো. আফসার (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে (চট্ট মেট্রো-ছ ৭১-১২৬৫) করে মাদক পাচার করা হচ্ছিল। পাচারকারীরা চতুরতার সঙ্গে অ্যাম্বুলেন্সের গ্যাস/অক্সিজেন সিলিন্ডারের ভেতরে ইয়াবা লুকিয়ে পরিবহন করছিল।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানা পুলিশ। পাথরঘাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজী মনিরুল করিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অ্যাম্বুলেন্সটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সিলিন্ডারের ভেতর লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইয়াবা ঢাকায় পাচারের গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

Visited ১৪ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।