ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

গল্লামারি ব্রিজের নির্মাণ কাজ ও খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর ১নং জলমা ইউনিয়নের উদ্যোগে শুক্রবার (১ আগস্ট) বিকাল ৫টায় জিরো পয়েন্ট মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ১নং জলমা ইউনিয়নের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ মমিনুল ইসলাম নাসিব।

 

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন।

বক্তব্য রাখেন মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারি মোঃ রেজাউল করিম, মাওলানা নাসির উদ্দিন, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ সজিব, জি এম মুরাদ হোসেন, কেডিএস চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরাম খুলনা বিভাগীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ডাক্তার রবিউল ইসলাম, মাওলানা ক্বারী মাহাদী হাসান কাউসারী, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, মোঃ হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ সাব্বির আহমেদ, মোঃ নুরুল করিম আজাদী, মোঃ মেরাজুল ইসলাম, মোঃ আসাদুল্লাহ প্রমুখ।

 

বক্তারা বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বটিয়াঘাটা উপজেলার জিরো পয়েন্ট থেকে ঠিকরাবন্দ, নিজ খামার বটতলা বাজার, কয়রা-পাইকগাছা পর্যন্ত মহাসড়ক ও ময়ূর ব্রিজ এলাকা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বর্ষা মৌসুমে রাস্তার বড় বড় গর্তে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রতিদিনই যানবাহন বিকল হয়ে পড়ে থাকায় রাস্তায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। নারী, শিশু, শিক্ষার্থী ও বয়োবৃদ্ধরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

 

তারা অভিযোগ করেন, পূর্ববর্তী টেন্ডারের কাজ নিম্নমানের হওয়ায় দ্রুত সড়ক বিনষ্ট হয়েছে এবং দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।

বক্তারা অবিলম্বে মহাসড়ক সংস্কার কাজ শুরু করার দাবি জানান, অন্যথায় তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Visited ১৩ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।