ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জাতীয়
  9. ধর্ম
  10. নির্বাচন
  11. প্রবাস
  12. ফটো গ্যালারি 
  13. বাংলাদেশ
  14. বিজ্ঞান ও প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ খবর

খোঁচাখুঁচি করবেন না, ছোট মাছ খাই না, বড় মাছ খুব ভালো লাগে- রুমিন ফারহানা 

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৫, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি কড়া সতর্কবার্তা দেন।

মঙ্গলবার (৫ আগস্ট) আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি বলেন, “বীর সাজবেন, ভালো কথা। খোঁচাখুঁচি করবেন না। খোঁচাখুঁচি করলে আমি ছোট মাছ খাই না, বড় মাছ খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন, তাদের ইজ্জত থাকবে না।”

তিনি আরও বলেন, “আজ যারা বিপ্লবী সাজে, তারা গত ১৫ বছর কোথায় ছিল, তা সবাই জানে। রাতের অন্ধকারে কার দলের সঙ্গে কার ব্যবসা হয়েছে, কে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হাত মিলিয়ে রাজনীতি করেছে সবই জনগণ জানে।”

অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি শাহজাহান ভূঁইয়া, আশুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম। স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার।

অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন জয়ন্তী বিশ্বাস, আরাফাত ও ইরফান। পরে প্রধান অতিথি আহত ‘খ’ ও ‘গ’ শ্রেণির জুলাই যোদ্ধাদের হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন।

এদিকে অনুষ্ঠান চলাকালে কয়েকজন জুলাই যোদ্ধা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ব্যক্তিদের মঞ্চে স্থান দেওয়া হলেও প্রকৃত জুলাই যোদ্ধাদের বসানো হয়েছে চতুর্থ সারিতে। এ ঘটনায় তারা প্রকাশ্যে ক্ষোভ ও নিন্দা জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে প্রশাসনের আয়োজিত কোনো অনুষ্ঠানে অংশ নেবেন না বলেও সতর্ক করে দেন।

Visited ৮ times, ১ visit(s) today

এই ওয়েবসাইটের সকল কোনো লেখা, ছবি, অডিও বা ভিডিও  কতৃপক্ষের অনুমতি ব্যতীত কপি করা দন্ডনীয়। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করলে কতৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।